তেইশ বছরের মধ্যে নিঃশেষ হবে দেশীয় প্রাকৃতিক গ্যাস: পেট্রোবাংলার পূর্বাভাস

দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৪১২ কোটি ঘনফুট। এর বিপরীতে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোর বিভিন্ন কূপ থেকে উত্পাদন হয় ২৭৯ কোটি ঘনফুট। ফলে ঘাটতি থাকছে প্রায় ১৩২ কোটি ঘনফুট। ২০৪১ সাল নাগাদ চাহিদা বেড়ে দাঁড়াবে ৬৭৮ কোটি ঘনফুটে। তবে এর মধ্যে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে, এখন যেসব কূপ থেকে উত্পাদন হচ্ছে সেগুলোর মজুদ ফুরিয়ে যাবে। অর্থাৎ ওই সময় দেশীয় উত্স থেকে গ্যাস উত্পাদন শূন্যতে দাঁড়াবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির যৌক্তিকতা নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) দেয়া এক প্রতিবেদনে এই চিত্র ও পূর্বাভাস তুলে ধরেছে পেট্রোবাংলা। পেট্রোবাংলা ওই প্রতিবেদনে…

Read More

আগামী রবিবার থেকে পাওয়া যাবে নতুন নোট

ঈদুল ফিতর উপলক্ষে আগামী রবিবার থেকে নতুন টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। চলবে ১৪ জুন পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলিসহ বিভিন্ন অফিসের পাশাপাশি ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, ২০টি শাখার মাধ্যমে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোট বদলে নেওয়ার সুযোগ থাকবে। একই ব্যক্তি একাধিকবার নতুন টাকার নোট বদলে নিতে পারবেন না। এজন্য আগের মতই ফিঙ্কার প্রিন্ট নিয়ে নতুন নোট বিনিময় করা হবে। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ…

Read More

নাটোরে আম সংগ্রহ কার্যক্রম শুরু আগামীকাল

নাটোর, ২৪ মে : রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ব আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল শুক্রবার থেকে জেলায় আম সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দুই মাসব্যাপী এ সংগ্রহ কার্যক্রম আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে। কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে নাটোরে উৎপাদিত ১২ জাতের আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে গোপালভোগ আম পাড়ার মধ্য দিয়ে এ সময়সূচির অনুসরণ শুরু হবে। পরবর্তীতে ৫ জুন থেকে ল্যাংড়া, লকনা, নাক ফজলী জাতের আম, ১০ জুন থেকে হাড়িভাঙ্গা আম, ২০ জুন থেকে আ¤্রপালী,…

Read More

রমজানে বাজার পরিস্থিতি ঊর্ধ্বমুখী

পবিত্র রমজানে বাজার পরিস্থিতি থাকে ঊর্ধ্বমুখী। রমজান আসলেই খরচ বেড়ে যায় সাধারণ মানুষের। এ নিয়ে প্রতি বছর সরকারের বিভিন্ন বিভাগ থেকে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। অনেক সময় অভিযান চালানো হয়। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না। অনেকে প্রকাশ করেছেন ক্ষোভ। অসাধু ব্যবসায়ীরা রমজান শুরুর অনেক আগে থেকেই খাদ্য মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়। রমজানের সময় চিনি, ডাল, তেল, ছোলা, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয় এবং তা এমন পর্যায়ে পৌঁছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। বর্তমানে বাজারে চিনির মূল্য…

Read More

বরগুনায় ধারাবাহিক ভাবে সূর্যমুখীর চাষ চলছে

বরগুনা, ২১ এপ্রিল : সূর্যমুখী চাষে কোন ঝুঁকি নেই। ভোজ্য তেল ও সব ধরণের সবজির সঙ্গে খাওয়া যায়। পুষ্টিমান অনেক বেশি। কোলেস্টেরলমুক্ত তেল। এ অঞ্চলের কৃষকের কাছে লাভজনক কৃষি ফসল হিসেবে সূর্যমুখী চাষ ব্যাপক সাড়া ফেলেছে। আমতলী উপজেলার পূর্বচিলা গ্রামে আউশ ও আমন ধানের চাষ ছাড়া কৃষকরা কোন অর্থকরী ফসল ফলানোর চিন্তা মাথায় নেয়নি। কৃষকের কাছে বিকল্প কোন চাষযোগ্য ফসলও ছিল না। কয়েক বছর আগে উন্নয়ন সংস্থা ব্রাক তাদের বিকল্প হিসেবে সূর্যমুখী চাষ করার সুযোগ তৈরি করে দেয়। এ সূর্যমুখী চাষের সুবাদে দুই ফসলি জমি তিন ফসলিতে পরিণত হয়েছে। গত…

Read More

বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার

ঢাকা, ১৪ এপ্রিল : বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাড়িয়েছে ৩২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশে আগামী নয় মাসের আমদানি কার্যক্রমের জন্য এই রিজার্ভ পর্যাপ্ত। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী এই রিজার্ভের কথা জানানো হয়। চলতি বছর ২৯ মার্চ এই রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার। গত বৃহস্পতিবার পর্যন্ত রিজার্ভ আরও দশমিক ৫৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়, যা গতবছর ১১ এপ্রিলের রিজার্ভের চেয়ে আরও দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার বেশি। সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক রপ্তানি এবং প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স এই রিজার্ভ গড়তে সহায়তা…

Read More

ভোলার গ্যাস দিয়ে শিল্প কলকারখানা গড়ে উঠবে : তোফায়েল

ভোলা, ৮ এপ্রিল : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলার গ্যাস দিয়ে অনেক শিল্প-কলকারখানা গড়ে উঠবে। সেই কারখানায় আমাদের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান হবে। আগামীতে ভোলা হবে দেশের মধ্যে সবচে’ উন্নত একটি জেলা। মন্ত্রী শনিবার বিকেলে শহরের বাংলা স্কুল মাঠে এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলার প্রধান ২টি সমস্যা। একটি হলো নদী ভাঙ্গন ও অন্যটি যোগাযোগ ব্যবস্থা। ইতোমধ্যে সরকার নদী ভাঙন বন্ধে ব্যাপক কাজ করায় নদী…

Read More

রোজার বাজার মজুত আছে, আমদানিও বেড়েছে, মূল্যবৃদ্ধির শঙ্কা কম

আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ আন্তর্জাতিক বাজারে এবারে রোজার পণ্যের দাম গত বছরের চেয়ে কম। ব্যবসায়ীরা যেন প্রতিযোগিতা করেই আমদানি করছেন। ফলে সর্বশেষ মার্চ মাসে রোজার পণ্য খ্যাত ছোলা, খেজুর, ভোজ্যতেল ও চিনির আমদানি ২৪ শতাংশ থেকে ২৭৬ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে ভোক্তাদের জন্য সুখবর থাকছে বলা যায়।ব্যবসায়ীরাই বলছেন, বিশ্ববাজারে দাম সহনীয় থাকায় ও আমদানি বেশি হওয়ায় এবার রোজার পণ্যের দাম অস্থিতিশীল হওয়ার আশঙ্কা নেই।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ মে থেকে রোজা শুরু হতে পারে। অর্থাৎ রোজার এখনো দেড় মাস বাকি। সে পর্যন্ত চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই জাহাজ ও কনটেইনার থেকে খালাস…

Read More

মেহেরপুরে ৩৫ কোটি টাকার লিচু বেচা কেনার সম্ভাবনা

মেহেরপুর, ৪ এপ্রিল ২০১৮  : জেলার লিচু চাষিদের চোখে-মুখে এখন হাসির ঝিলিক। ডালে ডালে থোকা থোকা লিচুতে ভরে গেছে গাছ। স্থানীয় মোজাফ্ফর জাতের সঙ্গে বোম্বাই ও চায়না জাতের লিচুচাষ এবার মেহেরপুরে বেড়ে গেছে। এখন ভেতরে আটির উপরিভাগে শাঁস (মাংস) লাগার সময়। বলা যায় পরিপূর্ণ হওয়ার পথে লিচু। আম-কাঁঠালের চেয়ে লাভজনক হওয়ায় মেহেরপুর জেলায় দুই হাজার ৪০০ হেক্টর জমিতে লিচুচাষ আছে, যা থেকে ৩৫ কোটি টাকার কেনাবেচা হবে বলে আশা করছেন কৃষি বিভাগ এবং লিচুচাষিরা। গত কয়েক বছর একটানা খরা আর অনাবৃষ্টির কারণে লিচুর ফলন বিপর্যয় ঘটে। বৃষ্টির অভাবে লিচু শুকিয়ে…

Read More

কমেছে ডিম-সবজির দাম, স্থিতিশীল চালের বাজার

সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে ডিমের দাম কমেছে। এ তালিকায় রয়েছে সবজিও। এছাড়া স্থিতিশীল রয়েছে চালের দাম। গত এক মাস আগে চালের দাম কিছুটা বাড়লেও এখন সেই দামেই বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি। শুক্রবার রাজধানীর কাওরানবাজার ও মহাখালী বাজারসহ কয়েকটি বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে নিত্যপণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। এদিকে ডিম ব্যবসায়ীরা বলেছেন, হঠাৎ করে গরম পড়ায় ডিমের চাহিদা কমেছে। অন্যদিকে বাজারে ডিমের সরবরাহ বেড়েছে। ফলে দাম কমে গেছে। খুচরাবাজারে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়। সংশ্লিষ্টরা জানান, ডিমের দাম কমলেও একদিনের মুরগীর বাচ্চা, ওষুধ ও খাবারের…

Read More