চাঁদপুরে ১০ টাকা কেজিতে চাল পাবে ৫৩ হাজার পরিবার

চাঁদপুর, ২৮ ফেব্রুয়ারি : চাঁদপুরে ১০ টাকা কেজিতে চাল পাবে ৫৩ হাজার পরিবার বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ‘শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ’এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ১ মার্চ মাস থেকে অতি দরিদ্র ও অসহায় ৫৩ হাজার পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া হবে। প্রথম পর্যায়ে মার্চ ও এপ্রিল এবং দ্বিতীয় পর্যায়ে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ ৫ মাস ১০ টাকা কেজির চাল দেয়া হবে। চাঁদপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ৮ উপজেলার ৮৮টি ইউনিয়নে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমোদিত তালিকা অনুযায়ী…

Read More

রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে টিসিবিকে পদক্ষেপ গ্রহণের সুপারিশ

ঢাকা, ২০ ফেব্রুয়ারি : বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আসছে রমজান মাসে তেল, ডাল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবিকে সময়োপযোগি পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এই সুপারিশ করা হয়। দশম জাতীয় সংসদের ‘‘বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র এটি ছিল ২৫ তম বৈঠক। কমিটি’র সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ওয়ারেসাত হোসেন বেলাল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং লায়লা আরজুমান বানু অংশগ্রহণ করেন। এ ছাড়াও বৈঠকে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫৩…

Read More

৪০ টাকার নিচে নামবে না চালের দাম : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কৃষকদের স্বার্থে এবং ধানচাষে তাদের আগ্রহ ধরে রাখতে ভালো দাম দিতে হবে। আমার ব্যক্তিগত ধারণা, ৪০ টাকার নিচে কখনো চালের দাম আসবে না। এটা বাস্তবসম্মতও না। চালের দাম অ্যারাউন্ড ৪০ টাকাই থাকবে এবং সেটাই বর্তমানে আছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বিশ্ব বাজারে দাম বেড়ে যাওয়ায় সামনে দেশেও ভোজ্য তেলের দাম বাড়বে বলে আভাস দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, আমরা এখনো খাদ্যে উদ্বৃত্ত দেশ হিসেবেই থাকব। কারণ এই বছর বন্যার পর এখন যে ফসল আসতেছে এবং যে ফসল আসবে, তাতে আমরা উদ্বৃত্ত দেশ…

Read More

নওগাঁ এখন মাংস, দুধ ও ডিম উৎপাদনে উদ্বৃত্ত জেলা

নওগাঁ, ২৩ জানুয়ারি  : নওগাঁ এখন গবাদিপশুর মাংস, দুধ এবং ডিম উৎপাদনে উদ্বৃত্ত জেলা। এ জেলায় উৎপাদিত মাংস, দুধ এবং ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্য জেলায় সরবরাহ হচ্ছে। জেলা প্রণি সম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাস জানিয়েছেন নওগাঁ জেলায় দুগ্ধ খামারের সংখ্যা ৭শ ২৫টি, ছাগল পালনের খামার সংখ্যা ৪শ ৩০টি, ভেড়ার খামার সংখ্যা ৩’শ ১৪টি, লেয়ার মুরগির খামার সংখ্যা ১শ ৮২টি, ব্রয়লার মুরগির খামার সংখ্যা ১ হাজার ৬শ ১২টি এবং হাঁসের খামার সংখ্যা ২শ ১১টি। এসব খামারে গবাদি পশুর সংখ্যা ১৮ লক্ষ ২১ হাজার ৯শ ১১টি, মহিষের সংখ্যা ১৮ হাজার…

Read More

ওয়ান স্টপ সার্ভিস চালুর পরামর্শ এফডিআই বাড়াতে

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০১৮ : প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চালু,কর ব্যবস্থাপনা সহজীকরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অবকাঠামোখাতের উন্নয়নের সুপারিশ করেছে ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা। বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সভায় এফডিআই এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিবিষয়ক এক কর্মঅধিবেশনে এই সুপারিশ তুলে ধরা হয়। এর জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘বাংলাদেশে আর্থিক খাতের সূচকগুলোর অবস্থা বেশ ভালো। এর পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগবান্ধব নীতির পর্যাপ্ততা রয়েছে। আবার শিগগিরই দৃশ্যমান হবে ওয়ান স্টপ সার্ভিস (এক দরজায় সব সেবা)। তাই আমি মনে করি-বিদেশীরা…

Read More

অর্থনীতি নিয়ে সিপিডির প্রতিবেদনের নিন্দা মুহিতের

ঢাকা, ১৫ জানুয়ারি  : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের ব্যাংকিং সেক্টর ও অর্থনীতি সম্পর্কে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) মন্তব্যকে বাজে বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সিপিডির এই মন্তব্য বাংলাদেশকে নিচে নামানোর একটা অপচেষ্টা। অর্থমন্ত্রী রোববার তার সচিবালয়ের দফতরে ব্যাংকিং সেক্টর ও অর্থনীতি নিয়ে শনিবারের সিপিডির প্রশ্নের উত্তরে বলেন, ‘সিপিডি বাংলাদেশকে নিচে নামানোর জন্য উঠেপড়ে লেগেছে এবং তারা তা করছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুহিত বলেন, দেশের অনেক অর্জন রয়েছে, কিন্তু সিপিডি কখনো সেইসব অর্জনের স্বীকৃতি দেয় না।

Read More

জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান বাড়াতে শিল্প মন্ত্রণালয় প্রকল্প গ্রহণ করবে : শিল্প সচিব

ঢাকা, ২৪ ডিসেম্বর  : জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান আরো বাড়াতে শিল্প মন্ত্রণালয় বড় ধরনের প্রকল্প গ্রহণ করবে। সম্ভাব্য এ প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক শিল্পখাতের অবদান জোরদার করা হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ এ কথা জানান। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। শিল্প সচিব উল্লেখ করেন, এ প্রকল্পের আওতায় বিভিন্ন শিল্পখাতের নিয়ন্ত্রণাধীন অপ্রাতিষ্ঠানিক খাতের সম্ভাবনা ও সমস্যা নিরূপণ করে খাতভিত্তিক দক্ষতা বৃদ্ধি ও শোভন কর্মপরিবেশ উন্নয়নেরও উদ্যোগ নেয়া হবে। জাতীয় পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক খাতে দক্ষতা উন্নয়নের কৌশল নির্ধারণের লক্ষ্যে ‘বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি : গতিশীল উপাদানগুলোর একীভূতকরণ এবং…

Read More

শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের ৫১০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন

ঢাকা, ২০ ডিসেম্বর : বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা পদ্ধতির উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৫১০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ট্রান্সফর্মিং সেকেন্ডারী এডুকেশন ফর রেজাল্টস প্রোগ্রাম-এর আওতায় ৬ষ্ট থেকে দ্বাদশ শ্রেণীর ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী এতে উপকৃত হবে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচি শিক্ষা ও পাঠদানের গুণগতমান বৃদ্ধির পাশাপাশি লেখাপড়ায় বিশেষ করে ছাত্রী ও দরিদ্র পারিবারের ছেয়েমেয়েদের স্কুল মুখী হওয়া ও ঝরে পড়া রোধ করবে। বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ) থেকে এই কর্মসূচিতে ঋণ প্রদান করা হবে। এই ঋণ সুদমুক্ত এবং ৬ বছর…

Read More

দেশে খাদ্য নিরাপত্তার মান এখনও নিম্ন পর্যায়ে

দেশে খাদ্য নিরাপত্তার মান এখনও নিম্ন পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সেইসাথে এর অবস্থাকে অস্থিতিশীলও উল্লেখ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এশিয়ার খাদ্য নিরাপত্তা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বিষয়টির ধারাবাহিক উন্নতি হয়নি। কখনও কখনও এই পরিস্থিতি পেছনের দিকেও হেঁটেছে। বাংলাদেশের খাদ্যের মূল্য খুব বেশি উঠানামা করে। দেশে এখনও শিশুদের পুষ্টি, খর্বাকায় পরিস্থিতি এবং পাঁচ বছরের নিচে শিশুদের কম ওজন সমস্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। খাদ্য নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য প্রতিবেদনে সময় ভিত্তিক খাদ্য উত্পাদনের তথ্য, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার…

Read More

মেঘনা ব্যাংকের এমডির পদত্যাগ

ঢাকা, ২২ নভেম্বর : নতুন প্রজন্মের মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নুরুল আমিন পদত্যাগ করেছেন। চলতি মাসের দুই তারিখে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে পর্ষদ তা অনুমোদন করে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে। মঙ্গলবার মোহাম্মদ নুরুল আমিন বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই পদত্যাগ করেছি।

Read More