ঢাকা, ২২ নভেম্বর : নতুন প্রজন্মের মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নুরুল আমিন পদত্যাগ করেছেন। চলতি মাসের দুই তারিখে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে পর্ষদ তা অনুমোদন করে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে।
মঙ্গলবার মোহাম্মদ নুরুল আমিন বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই পদত্যাগ করেছি।
