ঢাকা, ৮ নভেম্বর : বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ই-কমার্সের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে। ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠন বলছে,গত কয়েক বছরে দেশের তরুণ উদ্যোক্তারা ই-কমার্স খাতে ব্যাপকভাবে এগিয়ে এসেছে।কিন্তু ব্যবসা পরিচালনার বিকাশে ‘পেমেন্ট সিস্টেম’,লজিস্টিকস, ডেলিভারি এবং নিরাপত্তার দিকটিতে বিশেষ গুরুত্ব দিয়ে নীতিমালা প্রণয়ণ করা উচিৎ বলে এফবিসিসিআই মত প্রকাশ করে। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত ‘ই-কমার্সের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালায় এসব মতামত উঠে আসে। এফবিসিসিআই এবং ফ্রেডরিখ নুউম্যান ফাউন্ডেশন (এফএনএফ) যৌথভাবে কর্মশালার আয়োজন করে। এতে এফবিসিসিআই পরিচালক এবং ই-কমার্স এসোসিয়েশন…
Read MoreCategory: অর্থনীতি
ডলারের দাম বাড়ছেই
বিশ্বব্যাপী যেখানে ডলারের দাম পড়তির দিকে সেখানে বাংলাদেশে ভিন্ন চিত্র। এখানে প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম। দুর্বল হচ্ছে টাকা। রফতানি কম হওয়া এবং রেমিট্যান্স কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ছে। অন্যদিকে আমদানি ব্যয় বাড়ছে। এতে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ার কারণে ডলারের দাম বাড়ছে। ডলারের দাম বাড়লে রফতানিকারকরা লাভবান হন আর ক্ষতিগ্রস্ত হত আমদানিকারকরা। বিদেশ থেকে আমদানিকৃত পণ্যমূল্য পরিশোধ বা বিদেশি নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত সেবা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতেই বিনিময় হার নির্ধারিত হয়। মুদ্রার বিনিময় হার সাধারণত দুইভাবে করা হয়। নমিনাল বিনিময় হার এবং প্রকৃত কার্যকর বিনিময় হার। এক মুদ্রার বিপরীতে…
Read More২০২৪ সালের মধ্যেই দারিদ্র্য দূরীকরণে সাফল্য অর্জন করবে বাংলাদেশ : অর্থমন্ত্রী
ঢাকা, ১২ অক্টোবর : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ ২০২৪ সালের মধ্যেই দারিদ্র্য দূরীকরণে সাফল্য অর্জন করবে। অর্থমন্ত্রী নিউইয়র্কের মিলেনিয়াম হিলটনহোটেলে মঙ্গলবার অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়নের অভিমুখে : সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে শিক্ষা এবং এসডিজির পথনির্দেশ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন। আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। তিনি বলেন, এমডিজি গ্রহণ করার আগেই ১৯৯৯ সালে এর বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া এবং নিজেদের মতো করে লক্ষ্য স্থির করা হয়। দেশের নিজস্ব সম্পদ এবং যা কিছু উন্নয়ন সহযোগিতা পাওয়া যায় তা দিয়েই এমডিজি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়।…
Read Moreকাঁচা মরিচ ও সবজির দাম আকাশছোঁয়া
কাঁচামরিচের ঝালে নাকাল ক্রেতারা। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। পাড়া-মহল্লার দোকানে দাম আরো বেশি। শুধু কাঁচামরিচই নয়, সব ধরনের সবজির দামও বেড়েছে। বাজারে ৫০ টাকা কেজির নীচে কোনো সবজি নেই বললেই চলে। এছাড়া চালের দাম কিছুটা কমলেও এখনো মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। ফলে ভালো নেই স্বল্প আয়ের মানুষ। গতকাল শুক্রবার রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট ও শান্তিনগর বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামের এ তথ্য পাওয়া যায়। সবজি ব্যবসায়ীরা বলেছেন, দেশে উত্পাদিত কাঁচামরিচ দিয়েই ভোক্তাদের চাহিদা মেটে। কিন্তু এ বছর বন্যা…
Read Moreরোহিঙ্গাদের সহায়তায় ১১৯.৭৭ মিলিয়ন ডলার তহবিলের আবেদন আইওএম’র
ঢাকা, ৫ অক্টোবর : ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) অর্থাৎ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী নতুন করে আগত ৫ লাখেরও বেশি রোহিঙ্গা জনগণকে সাহায্যের প্রয়োজনে ১১৯.৭৭ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছে। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে ভয়াবহ সহিংসতার কারণে ২৫ আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। যার ফলে প্রচন্ড মানবিক সংকট দেখা দেয়। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম দিকে আগত রোহিঙ্গাদের অধিকাংশই পালিয়ে আসার সময় শূন্যহাতে বা সামান্য কিছু নিয়ে এসেছে। এমন সংখ্যা তিন লাখেরও…
Read Moreরাজস্ব সংগ্রহে বাংলাদেশ বিশ্বের রোল মডেল : এনবিআর চেয়ারম্যান
সিলেট, ৪ অক্টোবর : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, রাজস্ব সংগ্রহে বাংলাদেশ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলে এটি সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করছি। সবাই মিলে কাজ করার ফলে এখন বিদেশ নির্ভরতা কমছে।’ এনবিআর চেয়ারম্যান আজ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব-জনকল্যাণে রাজস্ব’ শীর্ষক রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) এস এম আশরাফ হোসেন, সদস্য (কর প্রশাসন…
Read More২০২৪ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে : অর্থমন্ত্রী
ঢাকা, ৩০ সেপ্টেম্বর : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশ লক্ষ্য অর্জনের দিকে যেভাবে এগুচ্ছে, তাতে আমরা ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত হবো। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সাধনা সংসদের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতিসংঘের হিসাব অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হওয়ার কথা। তবে এর আগেই ২০২৪ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে।’ অর্থমন্ত্রী বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আশা করি ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে উন্নীত হতে পারবো। আর ২০২১ সালে মধ্যে আয়ের দেশে যেতে পারবো। তিনি বলেন, আমরা যখন…
Read Moreসরকারের সিদ্ধান্তহীনতায় চালের দাম বেড়েছে : বিশ্বব্যাংক
ঢাকা, ২৭ সেপ্টেম্বর : পর পর দুটি বড় বন্যা ও সরকারর সিদ্ধান্তহীনতার কারণে চালের দাম ব্যাপকভাবে বেড়েছে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্ব অর্থনীতির সম্ভাবনা নিয়ে বিশ্বব্যাংকের অর্ধ-বার্ষিক প্রতিবেদন ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ প্রকাশকালে এ কথা বলেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, সরকারি যে সব সিদ্ধান্ত তা বাস্তবায়নে সময় নেওয়া হয়েছে। শুল্ক কমানো হলে সে অর্ডার বন্দরে পৌঁছতে সময় লেগেছে। ফলে সরকারের কাছে চালের মজুদ না থাকায় ব্যবসায়ী তথা বাজার সুবিধা নিয়েছে। ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে।…
Read Moreরফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠায় অস্ট্রেলিয়ার প্রতি আইসিসিবির আহবান
ঢাকা, ২৫ সেপ্টেম্বর : ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) বাংলাদেশে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা এবং সরকারের দেয়া সুযোগ-সুবিধা গ্রহণের জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহবান জানিয়েছে। সিডনিতে অস্ট্রেড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান এ আহবান জানিয়ে বলেন, দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তাছাড়া চীন, ভারত ও জাপানও বিশেষ রফতানি অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত দশম ওয়ার্ল্ড কংগ্রেসে যোগদানের জন্য ১৮ সেপ্টেম্বর মাহবুবুর রহমানের নেতৃত্বে আইসিসি বাংলাদেশের ১৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলটির সিডনি সফরকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি বাংলাদেশ সরকার…
Read Moreবাংলাদেশ ২০২১ সালের মধ্যে ডিজিটাল মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে : বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২২ সেপ্টেম্বর : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ। এজন্য বাংলাদেশ সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সফল ভাবে এগিয়ে যাচ্ছে। তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় ১৩ কোটি ৩২ লাখ মোবাইল ফোন, প্রায় ৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্যে প্রায় ৮০ ভাগ এবং আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ২০ ভাগ তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে’। বাণিজ্যমন্ত্রী শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এশিয়া ইউরোপ মিটিং (আসেম)-এর সপ্তম ইকোনমিক মিনিস্টার্স মিটিং (ইএমএম)-এর দ্বিতীয় প্লেনারি সেশনে স্ট্র্যাংদেনিং ইকোনমিক…
Read More