ঢাকা, ২০ সেপ্টেম্বর : নগর প্রশাসন শক্তিশালী,অবকাঠামো উন্নয়ন এবং পৌরসভার সেবার মান উন্নয়নে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার বাংলাদেশ ও এডিবি এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং এডিবির আবাসিক প্রধান কাজিহিকো হিগোচি নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিপত্রে বলা হয়,পৌরসভাগুলোকে দেশের মডেল টাউন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনিক ও অবকাঠামো উভয় ক্ষেত্রের উন্নয়নেই এই ঋণ সহায়তা ব্যবহার করা হবে। নগরীর সড়ক উন্নয়ন, যানবাহন ব্যবস্থাপনা, পানি সরবরাহ নিশ্চিত…
Read MoreCategory: অর্থনীতি
চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ : আমু
ঢাকা, ১৮ সেপ্টেম্বর : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০১৭-১৮ আখ মাড়াই মওসুমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) ৬৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, আগামী রমজানে বাজারে নিরবচ্ছিন্ন চিনি সরবরাহ এবং সাম্প্রতিক বন্যায় আখ উৎপাদনের ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিএসএফআইসি’র মাধ্যমে ১ লাখ মেট্রিক টন চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আমু সর্বোচ্চ স্বচ্ছতার সাথে চিনি আমদানি প্রক্রিয়া সম্পন্ন করতে বিএসএফআইসির কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। শিল্পমন্ত্রী আজ রাজধানীর দিলকুশায় চিনি শিল্পভবনে ২০১৭-১৮ আখ মাড়াই মওসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিএসএফআইসি এর আওতাধীন চিনিকলগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের…
Read Moreপ্রতি টন ৪৪২ ডলারে ১ লাখ টন চাল দেবে মিয়ানমার
প্রতি টন মাত্র ৪৪২ মার্কিন ডলার মূল্য ধরে বাংলাদেশের কাছে এক লাখ টন আতপ চাল রফতানি করতে রাজি হয়েছে মিয়ানমার।চাল রফতানির চুক্তি করতে ঢাকায় আসা মিয়ানমারের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে দফায় দফায় দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্তে পৌঁছে।সিদ্ধান্ত অনুযায়ী রোববার রাতেই চাল রফতানির বিষয়ে চুক্তির একটি খসড়া চূড়ান্ত করার বিষয়েও একমত হয়েছে দুই দেশ। বৈঠকে উপস্থিত ছিল এমন একটি দায়িত্বশীল সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।সূত্রমতে, মিয়ানমার মাত্র ৪৪২ ডলারে বাংলাদেশের কাছে চাল রফতানি করতে রাজি হওয়ায় এখন পর্যন্ত চুক্তিকারী যে কোনো দেশের…
Read Moreএকদিনেই বিক্রি হয় দুই কোটি ডিম টাঙ্গাইলের সখীপুরে
টাঙ্গাইল, ১৪ সেপ্টেম্বর : জেলার সখীপুরে ডিম উৎপাদনে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ডিম উৎপাদনে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে সখীপুর উপজেলাটি। পোল্ট্রি খামারি ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়, খামারি ও আড়তদাররা জানায়, সখীপুর, ভালুকা, ফুলবাড়ীয়া, ঘাটাইল, কালিহাতী উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলায় প্রায় অর্ধলক্ষ ছোট-বড় ও মাঝারি পোল্ট্রি খামার গড়ে উঠেছে। দেশের মধ্যে এ অঞ্চলটি এখন পোল্ট্রি শিল্পে প্রধান অঞ্চল হিসেবে খ্যাতি লাভ করেছে। ডিম ও মুরগি কিনে নিতে ঢাকা, মুন্সীগঞ্জ, কাপ্তানবাজার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ব্যবসায়ীদের কয়েকশ’ ট্রাক ঢুকছে এলাকায়। দেশের চাহিদার ডিম ও মাংসের…
Read Moreবাংলাদেশ অস্ট্রেলিয়ার বিনিয়োগকে স্বাগত জানাবে : বাণিজ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে অষ্ট্রেলিয়ার বিনিয়োগকে স্বাগত জানানো হবে এবং চাহিদা মোতাবেক সবধরনের সহযোগিতা দেয়া হবে। তিনি বলেন, অষ্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশী পণ্য রফতানি বৃদ্ধি পাচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রায় ১ বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের পণ্য রপ্তানি বছরে সাড়ে ১৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় বছরে ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করতে সক্ষম হবে। বাংলাদেশের ঘনিষ্ট ও বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র অস্ট্রেলিয়া । সেদেশে আমরা সকল পণ্যের উপর ডিউটি ও কোটা ফ্রি সুবিধা পেয়ে থাকি। বাংলাদেশ গত…
Read Moreরাজশাহীতে স্ট্রবেরী চাষ অনেককে স্বচ্ছল করেছে
ডেস্ক রিপোর্ট : গত কয়েক বছর ধরে রাজশাহী অঞ্চলে স্ট্রবেরী চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে কিছু সৌখিন চাষিসহ অনেকেই এখানে বাণিজ্যিকভাবে স্ট্রবেরী চাষ করে স্বচ্ছল হয়েছেন। বিশ্বের বিভিন্ন স্থানে জনপ্রিয় সুস্বাদু এই স্ট্রবেরী ফল ক্রমশ স্থানীয় জনগণের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে। এ অঞ্চলে কৃষিক্ষেত্রে কৃষক পর্যায়ে স্ট্রবেরী চাষ সম্প্রসারণে নতুন দিগন্তের সৃষ্টি হতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রফিকুল ইসলাম বলেন, ‘স্ট্রবেরী চাষ আলু ও বেগুন গাছ জন্মানোর মতোই সহজ। প্রত্যেক বছর নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে স্ট্রবেরীর চারা সারিকরে রোপণ করতে হয়।’…
Read Moreএডিবি নারী উদ্যোক্তাদের সহায়তায় ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের পল্লী এলাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (এসএমই) সহায়তার জন্য সরকার বুধবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ২০ কোটি মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্পাদিত এই ঋণ চুক্তিতে ইআরডি সচিব (ভারপ্রাপ্ত) কাজী শফিকুল আজম ও বাংলাদেশ এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কাজুহিকো হিগুচি বলেন, ‘প্রবৃদ্ধি বাড়ানো এবং দারিদ্র্য, আয় অসমতা ও আঞ্চলিক বৈষম্য হ্রাসের অন্যতম প্রধান চাবিকাঠি হচ্ছে এসএমই’র উন্নয়ন।’ তিনি আরো বলেন, ‘এই প্রকল্প গ্রামীণ এলাকা…
Read Moreরাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্প পণ্যের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী
ডেস্ক রিপোর্ট: তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে আগামী বুধবার রাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্পের তিনটি আর্ন্তজাতিক প্রর্দশনী। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী এ প্রদর্শনীগুলোর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ‘গার্মেন্টেক বাংলাদেশ ২০১৭’ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক র্সোসিং ফেয়ার’ এবং ‘গ্যাপেক্সপো’ শীর্ষক তিনটি প্রদর্শনীতে ২৪টি দেশের ৪০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং বাংলাাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েসন (বিজিএপিএমইএ) সম্মিলিতভাবে প্রদর্শণীগুলোর…
Read Moreআজ ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী চা প্রদর্শনী
ডেস্ক রিপোর্ট: দেশে-বিদেশে স্থানীয় চায়ের বাজার বিস্তৃত করার লক্ষ্যে এই প্রথমবারের মতো রাজধানীতে আজ বুধবার বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৭ শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে চা শিল্পের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য এবং পর্যটন সেক্টরের সাথে এর সম্পর্ক দর্শকদের সামনে তুলে ধরা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই প্রর্দশনীর উদ্বোধন করবেন। বাংলাদেশ চা বোর্ড এই প্রর্দশনীর আয়োজন করেছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চা প্রর্দশনীর বিষয়ে আলাপকালে বলেন, এ বছর দেশে চায়ের উৎপাদন রের্কড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এ বছর চায়ের উৎপাদন ৮০ মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে।…
Read Moreজয়পুরহাটে আলুর বাম্পার ফলন : আগাম জাতের আলুতে বাজার সয়লাব
ডেস্ক রিপোর্ট: আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাটে এবারও আলুর বাম্পার ফলন হয়েছে। আলু তোলার ভরা মৌসুম শুরু না হলেও আগাম জাতের আলুতে ইতোমধ্যে বাজার সয়লাব হয়ে উঠেছে। ক্ষেতে আলু ভাল রাখতে প্রতিষেধক হিসেবে ছত্রাকনাশক প্রয়োগ করছেন আলু চাষিরা। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠের চারিদিকে শুধু ছত্রাকনাশক প্রয়োগের দৃশ্য। গত বছর মৌসুমের শুরুতে দাম না পেলেও পরবর্তীতে আলুর ভাল দাম পাওয়ায় আশান্বিত হয় ওঠেন আলু উৎপাদনে বৃহত্তম জয়পুরহাট জেলার কৃষকরা। ফলে গত বছরের ক্ষতি পুশিয়ে অধিক লাভের আশায় এবার অধিকহারে আলু চাষে ঝাপিয়ে পড়েন জেলার আলু চাষিরা। জেলায়…
Read More