ঋণ আদায়ে রাকাবের পদক্ষেপ

ডেস্ক রিপোর্ট:  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সেবা প্রদান কার্যক্রমের গতিশীলতা আনয়নের মাধ্যমে ঋণ আদায় করতে পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাংকটি তাদের অনাদায়ী ঋণের অর্থ আদায় করে সম্ভাবনাময় ও লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করবে। রাকাবের প্রশিক্ষণ ইনষ্টিটিউটে বুধবার রাজশাহী বিভাগের ৫০ জন শীর্ষ ঋণ খেলাপি ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে রাকাব চেয়ারম্যান আব্দুল হান্নান ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু আসাদ প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আরো বক্তব্য দেন পরিচালক সাইফুদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম ও মহাব্যবস্থাপক…

Read More

ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ারে যোগ দিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  কলকাতায় ২৯তম ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ারের (আইআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি আজ ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ২৩ ডিসেম্বর কলকাতায় মিলন মেলা হলে এ শিল্প-বাণিজ্য মেলা উদ্বোধন করা হবে। ১০ দিনব্যাপী আয়োজিত এ মেলা আগামী ১ জানুয়ারি শেষ হবে। উল্লেখ্য, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সবচেয়ে বড় শিল্প ও বাণিজ্য মেলা। ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত ভারতের প্রাচীন শিল্প ও বণিক সংগঠন দ্যা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) ১৯৮৭ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে। শিল্প…

Read More

চাঁদপুরে আগাম খিরা চাষে লাভবান কৃষকরা

ডেস্ক রিপোর্ট: শীতের আগাম ফসল হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের বদ্যনাথপুর গ্রামে খিরা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। ওই গ্রামের কৃষক কবির হোসেন জিানান, ২৪ শতক জমিতে আগাম খিরার চাষ করতে তার ১০ হাজার টাকা খরচ হয়েছে এবং বাজারজাত করতে শ্রমিক খরচ আরো ৫ হাজার টাকা। ইতোমধ্যে ৭ দিনে তিনি ২১ হাজার টাকার খিরা বিক্রি করেছেন।ক্ষেত থেকে তোলা যাবে আরো প্রায় ৪৫ হাজার টাকার খিরা। ‘খিরা’ একটি উপাদেয় ফল এবং সবজি। গুল্মজাতীয় সবজির মধ্যে শসার মতো খিরাই একমাত্র কাঁচা খাওয়ার উপযোগী ফল। ‘খিরা’ সালাদের উপকরণ হিসেবেও ব্যবহৃত…

Read More

নড়াইলে আউটসোর্সিংয়ে ঝুঁকছেন মেয়েরা

ডেস্ক রিপোর্ট:  ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। বর্তমানে প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা ও সমানতালে এগিয়ে যাচ্ছে। আইটির এই যুগে ছেলেদের পাশাপাশি মেয়েরাও প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে নেই। ইন্টারনেটে আউটসোসিং এ নড়াইলের মেয়েরা ও সমানতালে এগিয়ে যেতে চাচ্ছে। আর এই কাজে সহায়তা করছে নড়াইল ডিজিটাল লাইব্রেরি। এ সকল প্রশিক্ষণের পাশাপাশি ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স এবং টিম তৈরি করে নিবিড় যোগাযোগ স্থাপন করে সদস্যদের কাজ পাইয়ে দেওয়ার সহযোগিতা করছেন ডিজিটাল লাইব্রেরি নামে একতটি বে-সরকারি উন্নয়ন সংস্থা। জানাগেছে, ২০১২ সাল থেকে নড়াইল ডিজিটাল লাইব্রেরির একদল আইটি কর্মী নিরলসভাবে গত কয়েকবছর ধরে…

Read More

আখ চাষ পাহাড়ি চাষিদের ভাগ্য বদলে দিতে পারে

ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনৈতিক উন্নয়নে ইক্ষু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কার্যকরী ভূমিকা রাখছে। পার্বত্যাঞ্চলে ইক্ষু চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। পাহাড়ের কৃষকদের ভাগ্য বদলে দিতে পারে আখ চাষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একজন সুস্থ মানুষের জন্য বছরে ১৩ কেজি চিনি বা গুড় খাওয়া প্রয়োজন বলে সুপারিশ করেছে। সে হিসেবে বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য চিনি বা গুড় প্রয়োজন প্রায় ২১ লাখ টন। দেশে বর্তমানে দুই থেকে আড়াই লাখ টন চিনি এবং সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টন গুড় উৎপাদিত হয়। কাজেই দেখা যায়, দেশের মোট চাহিদার তুলনায় চিনি ও গুড় উৎপাদন…

Read More

উন্নত ব্যবসায় পরিবেশ ও বাণিজ্য সংস্কার বাংলাদেশকে রফতানি শক্তিতে পরিণত করতে পারে : বিশ্বব্যাংক

ডেস্ক রিপোর্ট: প্রতিযোগিতামূলক ব্যবসায় সক্ষমতা বাড়ানো এবং বাণিজ্য ব্যবস্থার উন্নতি সাধনের মাধ্যমে বাংলাদেশ পূর্ব এশীয় প্রতিবেশী দেশগুলোর মত রফতানি শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। যা বৈশ্বিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করবে। বিশ্বব্যাংক গ্রুপের ‘সাউথ এশিয়াজ টার্ন : পলিসিজ টু বুস্ট কমপিটিটিভনেস এন্ড ক্রিয়েট দ্যা নেক্সট এক্সপোর্ট পাওয়ার হাউজ’ বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এই সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। সোমবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) সঙ্গে যৌথভাবে বিশ্বব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংক…

Read More

নাটোরে রোপা আমনের আবাদি জমি ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট:শস্য ভান্ডার খ্যাত নাটোরে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত ৯ হাজার ৮১০ হেক্টর জমিতে চাষাবাদের পাশাপাশি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিঘাপ্রতি গড়ে আড়াই মণ ধান বেশি পাওয়া যাচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্রে জানা যায়, চলতি মৌসুমে নাটোরে ৫৫ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৬৫ হাজার ৪৯০ হেক্টর জমিতে। অর্থাৎ অতিরিক্ত ৯ হাজার ৮১০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এর মধ্যে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় সর্বোচ্চ ২১ হাজার ৮৫০ হেক্টর, বড়াইগ্রামে ১৪ হাজার ১০০ হেক্টর, নাটোর সদরে ৯…

Read More

নড়াইলে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: জেলায় ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার শহরের আলাদাতপুর এলাকায় মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস। খুলনা রেঞ্জ-২ এর যুগ্ম-কর কমিশনার গনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, উপ-কর কমিশনার শফিকুল হায়াত প্রমুখ। মেলায় ১০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলবে। আয়করের টিন নাম্বার খোলা, রির্টান জমা প্রদানসহ আয়কর বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। নড়াইল উপ-কর কমিশনারের কার্যালয়,সার্কেল-১৫, নড়াইল, কর অঞ্চল-খুলনা এ মেলার আয়োজন করে।…

Read More

২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের দেশ গড়তে ব্যবসায়িদের কর দেয়ার আহবান গণপূর্ত মন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ২০২১ সাল নাগাদ একটি মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ গড়ে তোলার গতি ত্বরান্বিত করতে সকলকে, বিশেষ করে ব্যবসায়ি সম্প্রদায়কে যথাযথভাবে নিয়মিত কর প্রদানের আহবান জানিয়েছেন। মন্ত্রী নতুন করদাতা সৃষ্টি এবং ঝামেলামুক্ত কর দান নিশ্চিত করার মাধ্যমে করের আওতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে পরামর্শ দেন, যাতে জনগণ সকল ধরনের কর ও ভ্যাট প্রদানে অনুপ্রাণিত হয়। মঙ্গলবার বন্দরনগরীর জিইসি কনভেনশন সেন্টারে ‘আয়কর মেলা-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে পূর্তমন্ত্রী বলেন, ‘করের আওতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান ২৬ লাখ করদাতার সংখ্যা ১…

Read More

আজ থেকে আয়কর মেলা শুরু

ডেস্ক রিপোর্ট: সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’- এই শ্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী আয়কর মেলা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ঢাকাসহ বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে। ব্যক্তিশ্রেণীর করদাতাদের কর প্রদানে উৎসাহ দিতে সপ্তমবারের মতো এ মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে মেলার উদ্বোধন করবেন। সোমবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান মেলার বিস্তারিত তথ্যাদি তুলে ধরেন। তিনি বলেন, প্রথমবারের মত এবার ঢাকায়এনবিআরের নিজস্বভবনের…

Read More