২৩ জুন ২০২৬ (বিবিনিউজ ):দেশ বিরোধী ষড়যন্ত্র,নৈরাজ্য,অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল। মঙ্গলবার ধামরাই উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধামরাই পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে তারা মাঠে অবস্থান কর্মসূচি পালন করছেন। ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী…
Read MoreMonth: June 2026
সাভারে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট শাখার বার্ষিক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার,সাভার,২২ জুন ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার সাভারে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-এর ‘মৌ টেলিকম’ এজেন্ট শাখার উদ্যোগে বার্ষিক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, সেবার মান উন্নয়ন ও আধুনিকায়ন, হিসাব পরিচালনা, সঞ্চয় ও ঋণ কার্যক্রম বৃদ্ধি এবং এজেন্ট শাখার কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরণের সমাবেশের আয়োজন করা হয়। এজেন্ট মালিক ও গ্রাহকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টিই এই সভার মূল লক্ষ্য। সাভারের চৌরঙ্গী সুপার মার্কেটের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মৌ টেলিকমের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন সোহাগ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…
Read Moreসাভারে ফ্রি ফায়ার গেম খেলে পরিচয়, এগারো বছরের স্কুলছাত্রী অপহৃত; বখাটের মা-বাবা আটক
শেখ এ কে আজাদ,সাভার,২২ জুন ২০২৬ (বিবিনিউজ ): সাভারে অনলাইন গেম ফ্রি ফায়ার খেলার সূত্র ধরে পরিচয় হওয়া এক বখাটে যুবকের বিরুদ্ধে এগারো বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবকের মা-বাবাকে গাজীপুরের জয়দেবপুর থেকে আটক করে সাভার মডেল থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সাভার মডেল থানা পুলিশ এসআই আবু রায়হানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সাভার এলাকার বাসিন্দা এগারো বছরের ওই স্কুলছাত্রী ৫ম শ্রেণিতে পড়ে। গত ২১ জুন ২০২৬ সকাল ৬:৪২…
Read Moreখুদে সাঁতারু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাভারের বিকেএসপি
সাভার,২২ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারে শেষ হলো তিন দিনব্যাপী ৫ম বিকেএসপি কাপ অ-১৪ সাঁতার প্রতিযোগিতা-২০২৬। খুদে সাঁতারুদের এই লড়াইয়ে ২৭টি স্বর্ণ পদক জিতে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক বিকেএসপি।তরুণ সাঁতারু তৈরির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও ক্লাব থেকে অংশ নেয় ৭০ জন খুদে অ্যাথলেট। ৩২টি ইভেন্টের লড়াই শেষে একক আধিপত্য ছিল স্বাগতিক বিকেএসপির। ২৭টি ইভেন্টের সবগুলোতেই স্বর্ণ পদকসহ মোট ১৪টি রৌপ্য ও ৭টি তাম্র পদক নিয়ে সেরা হয়েছে বিকেএসপি। অন্যদিকে, ৫টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৮টি তা¤্র পদক নিয়ে রানার্সআপ হয়েছে কুষ্টিয়ার আমলা সুইমিং…
Read Moreমালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী
২২ জুন ২০২৬ (বিবিনিউজ ): মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। আজ সোমবার স্থানীয় সময় দুপুরে রাজ প্রাসাদ ইস্তেনায় রাজার সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন। তিনি জানান, সাক্ষাতের সময় রাজার স্ত্রী রানী রাজা জারিথ সোফিয়া উপস্থিত ছিলেন। ২০২৪ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে অভিষিক্ত হন ইব্রাহিম ইস্কান্দার। দেশটির জোহর রাজ্যের এই সুলতান রাজা হিসেবে শপথ নেন। তিনি আগামী ৫ বছর এই পদে দায়িত্ব পালন করবেন।…
Read Moreখেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
ঢাকা, ২১ জুন, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু খেললে হবে না, লেখাপড়া ও সৃজনশীল কাজেও এগিয়ে যেতে হবে। শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন…
Read Moreপ্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব
২০ জুন ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। আগামীকাল শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র…
Read Moreনবগঠিত কমিটি সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ
শেখ এ কে আজাদ, সাভার,২০ জুন ২০২৬ (বিবিনিউজ ):বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে শুভেচ্ছা জানিয়ে নবগঠিত সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের ইয়ামিন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাভার নিউ মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু,…
Read Moreদেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে : সাভারে জাবিতে শিক্ষামন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,সাভার,২০ জুন ২০২৬ (বিবিনিউজ ): দেশের সব শিক্ষা বোর্ডে মেধা মূল্যায়নের মানদন্ডে মেধা মূল্যায়নের লক্ষ্যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দেশের নয়টি শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বর্তমান পদ্ধতিটি আর যৌক্তিক নয়। মেধার সঠিক মূল্যায়নের লক্ষ্যে এখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া…
Read Moreআশুলিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার,সাভার,২০ জুন ২০২৬ (বিবিনিউজ ):খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সাভার,আশুলিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ ক্রীকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লাল এক্সপ্রেস দলকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ব্রাদার্স স্কোয়াড। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরুস্কার তুলে দেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এতে ম্যান অফ দা ম্যাচ হন শাহাদাৎ।এসময় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার,আশুলিয়া ক্রীকেট একাডেমীর সভাপতি…
Read More