২৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):ঢাকার বিকেএসপিতে ‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ৬ষ্ঠ বিকেএসপি কাপ আন্তর্জাতিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫। সকালে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব: ) ড. মো: নাঈম আশফাক চৌধুরী রং বেরঙের বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শূভ উদ্বোধন করেন।

এ্যাথলেটদের কুচকাওয়াজ, মশাল প্রজ্জলণ, ডিসপ্লে, নাচসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অংশগ্রহনকারী খেলোয়ার ও কোচরা আনন্দিত।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এ প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি তরূণ এ্যাথলেটদের বিকেএসপিতে উপস্থিতিকে তরু্ণ্য মেলা বলে অভিহিত করেন এবং প্রতিযোগিতার সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ ইমরুল হাসান ,শিক্ষক,কোচ,শিক্ষার্থী-ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিকেএসপির মহাপরিচালক বলেন জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ক্রিড়াঙ্গন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এছাড়াও বিকেএসপির সফলতা নিয়ে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিযোগিতায় বিকেএসপি ছাড়াও দেশের সকল বিভাগীয় দল ও নেপালের একটি দল অংশগ্রহণ করছে। দু’দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ১৫০ জন এ্যাথলেট ২৫টি ইভেন্টে ৭৫ টি পদকের জন্য মুখমুখি হচ্ছে। এ ধরনের আয়োজন বিকেএসপির এ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন।
