জাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

২৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):দীর্ঘ ৩৩ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছে দ্রুত নির্বাচন হলে তারা একজন ছাত্র সংসদ নেতা পাবেন। তার কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারবেন। ক্যাম্পাসে সুষ্ঠু ধারার পরিবেশ ও শিক্ষার মান বজায় থাকবে তারা এটা আশা প্রকাশ করেন।

গেল জুলাই আগষ্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক নাজমুল ইসলাম বলেন,তারা দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য প্রশাসনকে চাপ দিয়ে আসছিলেন নির্বাচন হলে ক্যাম্পাসে রাগিং বন্ধ নানা পদক্ষেপ ছাত্র সংসদ নেতা হাতে নিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করায় শিক্ষকরাও অনেক খুশি তারা বলেন দীর্ঘ দিন পর হলেও প্রশাসন ভালো পদক্ষেপ নিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান বিন হারুন বলেন,নির্বাচন দ্রুত হলে ছাত্র সংসদ নেতাকে শিক্ষার্থী পাবেন ।

এর আগে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ সিদ্বান্ত জানান। এর গত কয়েক দিন আগে অবিলম্বে জাকসু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ২ দফা দাবিতে আমরণ অনশনে বসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান। এছাড়া গেল বছরের (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশন গঠন এবং আগামী ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১০ থেকে ১৫ জানুয়ারিতে যথাক্রমে খসড়া ভোটার তালিকা চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া আগামী ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হবে এবং ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।
গেল বছরের (৩০ ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.বি.এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকসুর রোডম্যাপ প্রকাশ করা হয়।
এবিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.মাহফুজুর রহমান বলেন, ১৯৭১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মাত্র নয়বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩৩ বছর ধরে প্ল্যাটফর্মটি নিষিক্রিয় রয়েছে। সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুল প্রতীক্ষিত ইতিমধ্যে ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন,নির্বাচন এবার হবেই সব ঠিক আছে।

দ্রুত জাকসু নির্বাচন সম্পন্ন হবে এমনটাই আশা প্রকাশ করেন সৌন্দের্যের লিলাভুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী।

Related posts

Leave a Comment