সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীত বস্ত্র বিতরণ


স্টাফ রিপোর্টার,৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা যুবদল।

দুপুরে ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে তেঁতুলাঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার ভাওয়ালীয়া পাড়া এলাকায় ধলেশ^রী নদী শাখার তীরে অবস্থিত শতাধিক ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে এ শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

এ সময় বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য চিপ বিস্কুট সহ নানা খাদ্য সামগ্রী দেওয়া হয়। অসহায় এই বেদে সম্প্রদায়ের ছিন্নমূল মানুষরা দীর্ঘদিন ধরে শীতে কষ্ট করে আসলে তাদের কষ্টের কথা শুনে দ্রুত সেখানে ছুটে গিয়ে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। বিনামূল্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী পেয়ে বেদে সম্পদের মানুষজন অনেক খুশি হয়।

Related posts

Leave a Comment