সাভারে একটি তৈরি পোশাক কারখানার পোশাক লুটপাট করেছে দুর্বৃত্তরা


স্টাফ রিপোর্টার,৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):সাভারে একটি তৈরি পোশাক কারখানার পোশাক লুটপাট করেছে দুর্বৃত্তরা। রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঘটনা ঘটে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারখানাটির কর্মকর্তা কর্মচারীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কারখানা কর্তৃপক্ষ জানায়,রাতে হেমায়েতপুরের বসুন্ধরা এলাকার আমান গ্রাফিক্স এর নিজ কারখানা থেকে একটি কার্ভাড ভ্যানে করে শিপমেন্টের তৈরি পোশাক অন্য স্থানে যাওয়ার সময় হেমায়েতপুর বাসস্টান্ডে ২০ থেকে ২৫ সদস্যের একদল সশস্ত্র ডাকাত দল গাড়িটি আটক করে মালামাল লুটপাট করে পালিয়ে যায়। এ সময় তারা চালক কে মারধর করে বেঁধে রাখে। এখন পর্যন্ত পুলিশ লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লুট হওয়া পোশাকের দাম প্রায় অর্ধ কোটি টাকারও বেশি।

Related posts

Leave a Comment