সাভারে যাত্রবাহী বাসের ধাক্কায় এ্যাম্বুলেন্স এর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪


স্টাফ রিপোর্টার,৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): ঢাকার সাভারে যাত্রবাহী বাসের ধাক্কায় এ্যাম্বুলেন্স এর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। গত রাত দুই টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এঘটনা ঘটে। খবর পেয়ে নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন,রাত দুই টার দিকে সাভার থেকে ছেড়ে আসা ঢাকা লেনে পুলিশ টাউনের সামনে একটি চলন্ত এ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এছাড়াও অপর আরও একটি বাস দুই গাড়িকে ধাক্কা দেয়। এতে এ্যাম্বুলেন্সসহ তিনটিতে গাড়িতে আগুন ধরে যায় । এসময় আগুনে এ্যাম্বুলেন্স এর চার যাত্রী নিহত হয়। তাদের দেহ পুড়ে যাওয়ায় লাশ সনাক্ত করা যায়নি। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহত চারজনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ধারণা, এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় পরপর তিনটি গাড়ি আগুনে ভুস্মীভুত হয়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতদের মধ্যে দুজন মহিলা,একজন শিশু ও অপর জন পুরুষ ছিল।
এঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।
এছাড়াও, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে এবছরের পাঠ্যক্রম নতুন বই বাহী একটি ট্রাক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

Related posts

Leave a Comment