সাভার ও আশুলিয়ায় সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ডাঃ সালাউদ্দিন বাবু

স্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ২০২৪(বিবিনিউজ): ঢাকার সাভার ও আশুলিয়ায় সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার সাভারের ব্যাংক কলোনী এলাকায় নিজ বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সাভার ও আশুলিয়ার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন,তার নামে একটি পক্ষ বিভিন্ন কারখানার জুট ব্যবসা দখলের তথ্য ছড়িয়ে দিয়ে তার সুনাম ক্ষুন্ন করছেন। কিন্তু কোন জুট ব্যবসা দখলের সাথে তিনি জড়িত নন বলেও দাবি করেন তিনি। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন,সাভার ও আশুলিয়ায় বিএনপির কোন নেতাকর্মী কাউকে ভয়ভীতি বা হয়রানি ও মিথ্যা মামলা দিচ্ছে না বলেও বলেন তিনি। সাংবাদিকদেও নামে কোন মিথ্যা মামলা যেন না হয় এবং প্রকৃত সাংবাদিকদের নামে যদি কোন মামলা হয় সেটাকে চার্জসীট হওয়ার সময় দেখা হবে॥ সাংবাদিকদের প্রকৃত সত্য নিউজ গুলো প্রচার বা প্রকাশ করার জন্য অনুরোধ করছি।

Related posts

Leave a Comment