৪র্থ দিনের মত সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাবির শিক্ষকেরা

স্টাফ রিপোর্টার,৪ জুলাই ২০২৪(বিবিনিউজ): অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারসহ তিন দাবিতে ৪র্থ দিনের মত সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষক সমিতি,অফিসার সমিতি এ সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। বিরত রয়েছেন শিক্ষকরা ক্লাস পরীক্ষা নেওয়া থেকে। যার ফলে বিশ^বিদ্যালয়ে সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে অফিসার সমিতি ,কর্মচারী কল্যাণ সমিতি ও শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বিভাগের আন্দোনকারীরা অংশ নেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন ও সাধারন সম্পাদক অধ্যাপক ড.সাইদ রানা বলেন, একটি কুচক্রী মহল সরকারের সঙ্গে শিক্ষকদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দাবি মেনে নিয়ে প্রত্যয় স্কিম প্রত্যাহার ও জারি করা প্রজ্ঞাপন তুলে না নেওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না। সর্বাত্মক কর্মবিরতিতে কোনো শিক্ষক তাঁদের দায়িত্ব পালন করবেন না। একাডেমিক হোক বা গবেষণা হোক, আমরা কোথাও অংশগ্রহণ করব না। প্রক্টর তাঁর দায়িত্ব পালন করবেন না, হল প্রাধ্যক্ষেরা হলের দায়িত্ব পালন করবেন না।
অপর দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি ও কর্মচারী কল্যার সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতা কর্মীরা একই দাবীতেধর্মঘট পালন করছেন। আজও কোন ক্লাস ও পরিক্ষা হয়নি।

Related posts

Leave a Comment