জাবি শিক্ষার্থীদের কোটাপদ্ধতি বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার,৩ জুলাই ২০২৪(বিবিনিউজ): সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা আজ এক সমাবেশ ও মিছিল করেছেন।

জাবির মুরাদ চত্ত্বর থেকে শুরু হওয়া এই মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়।

এতে ঢাকা-আরিচা মহাসড়কে সকল গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধের পর পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। এ সময় আগামীকাল রায় পক্ষে বেয়ার তুলেন তারা।

Related posts

Leave a Comment