১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক):জাপানের একটি মানসিক হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সম্ভাব্য সন্দেহভাজন ব্যক্তির অবস্থা আশংকাজনক। এতে ২৪ জনের মৃত্যুর একদিন পর শনিবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে পরিবেশিত খবরে বলা হয়, ওসাকার ওই ক্লিনিকের ৬১ বছর বয়সী সাবেক এ রোগিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার সকালে সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং তা দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এতে অপ্রশস্ত ওই বাণিজ্যিক ভবনের চতুর্থ তলা পুড়ে যায়। সেখানে ক্লিনিকটির অবস্থান ছিল। এই প্রতিষ্ঠানে জেনারেল হাসপাতাল সেবাও দেয়া হতো।
এনএইচকে ও আসাহি শিম্বুন জানায়, পুলিশ এ অগ্নিকান্ডের ঘটনা খতিয়ে দেখছে।
নগরীর দমকল বিভাগের এক কর্মকর্তা ক্লিনিকে আগুনে মৃতের ওই সংখ্যা নিশ্চিত করেন। ওই কর্মকর্তা এএফপি’কে বলেন, সেখানে আগুনের ঘটনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছে। এ চারজনের বর্তমান অবস্থা কেমন তা জানা যায়নি।
জাপানে ক্লিনিকে আগুন
