১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ):জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে পৌর মেয়রের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বেলতলী বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রষন্ন সরকার,দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ সাবু,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আল আলম সিদ্দিকী জুয়েল, সহ সভাপতি মঞ্জুরুল নয়া মিয়া ও উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ মামুন।
এ সময় বক্তারা বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে কথা কাটাকাটির হলেও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে হয়রানীমূলক মামলা করেছেন মেয়রের বিরুদ্ধে। দ্রুত মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকী দিয়েছে বক্তারা।
জামালপুরে পৌর মেয়রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ
