১৯ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ):দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত। এই মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শনিবার সকালে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় লোকজনের সাথে আলাপকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই সরকারের সময় কেউ দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না।
এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ ও পৌর যুবলীগ নেতা শেখ সাঈদ উপস্থিত ছিলেন।
