ষ্টাফ রিপোর্টার,১৯ মার্চ ২০২৬(বিবিনিউজ): ঢাকার সাভারের ধামরাইয়ে আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘উদ্যোক্তা ও সঞ্চয়’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার বিকেলে ধামরাইয়ের সুতিপাড়া এফটিসি কেন্দ্রে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি এবং গণ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
এসডিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক-এর সভাপতিত্বে
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্নু পরিচালক রিপা মোনালিসা, সিনিয়র সাংবাদিক শেখ বাশার,ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, পুলিশ ইন্সপেক্টর দেওয়ান কৌশিক ও সিনিয়র পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান প্রমূখ।

আয়োজিত এই কর্মশালায় এলাকার সফল উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে সঞ্চয় প্রবণতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমেই অর্থনৈতিক মুক্তি সম্ভব।
শুরু হওয়া এই অনুষ্ঠানটি দোয়া মধ্য দিয়ে শেষ হয়।
