শেখ বাশার,২৫ মার্চ ২০২৬ (বিবিনিউজ): রাত পোহালেই ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৫৪ বছর পেরিয়ে বীর জাতি পদার্পণ করছে স্বাধীনতার ৫৫তম বছরে। এই মাহেন্দ্রক্ষণে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরাপুরি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার প্রস্তুত করা হয়েছে ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ। ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি রং-তুলির আঁচড়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণ এখন বর্ণিল। নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তিন বাহিনীর গার্ড অব অনারসহ সার্বিক দায়িত্বে রয়েছেন সাভার ৯ম পদাতিক ডিভিশন। এ বছর শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির। জাতির গৌরব আর অহংকারের এ-দিনটিতে সৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদী। মহান জাতীয় দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম করে সৌধ প্রাঙ্গণকে দিয়েছে এক নতুন রূপ। নানা রঙ্গের বাহারী ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রঙ-তুলির আঁচড়।

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ। ২৬ মার্চ সুর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান,মন্ত্রী পরিষদের সদস্য,কুটনৈতিক কোরের ডিন,বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান,যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তিন বাহিনীর পক্ষ থেকে যাবতীয় গার্ড অব অনার প্রদানের জন্য একটি সুসজ্জিত দল তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। এর মধ্যে তিন বাহিনীর গার্ড অব অনার এর কোচ কাওয়াজসহ জাতীয় স্মৃতিসৌধ ফাইনাল পরিদর্শনে এসে বিভিন্ন দিকদির্শনা দেন সাভার ৯ম পদাতিক ডিভিশনের উধ্বর্তন কর্মকর্তা। পরিদর্শন কালে সেনানিবাসের উদ্বর্তন কয়েক জন কর্তকর্তা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। তিন বাহিনীর গার্ড অব অনারসহ সার্বিক আয়োজনে দায়িত্বে রয়েছেন সাভার ৯ম পদাতিক ডিভিশন। রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে সর্বসাধারণের জন্য জাতীয় শহীদ স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। এর পর পর বিভিন্ন রাজনৈতিক,শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। জানালেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন।
জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা যাচ্ছে, ঈদের পরপরই স্বাধীনতা দিবসে বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ধুয়ে-মুছে পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা।
স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে করতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন থাকবে সহশ্রাধিক পুলিশ সদস্য। ২৬ মার্চ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রীত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ভিভিআইপিদের আগমন উপলক্ষ্যে সকল প্রকার দর্শনার্থীদের স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা ও পরিস্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে ১৪ মার্চ থেকে ২৫ শে মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন ও জাতীয় শহীদ স্মৃতি সৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, মহান স্বাধিনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও বিদেশী কূটনীতিকসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করবেন। অতিথিদের স্বাগত জানাতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আরো জানালেন সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
এছাড়া স্মৃতিসৌধ এলাকার সড়ক গুলোতে বাহারি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে। আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে রং তুলি,মেরামত ও পরিস্কার –পরিচ্ছন্ন করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্নতা-কর্মী কাজ করছেন স্মৃতির এ মিনার ধোয়ামোছা আর সাজসজ্জায়। লাল-সবুজ ফুলের সমারোহে ছোট ছোট বাগান গুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রঙ-তুলির আঁচড়।
বিজয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের উল্লাস । নেতা-কর্মীদের মাধ্যমে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি বলে জানান ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
আইন শৃংখলা বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মিজাননুর রহমান এবং ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, প্রতিবারের মত এবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। গোটা স্মৃতিসৌধ এলাকায় নিরপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারীসহ সৌধ এলাকায় থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়।
মহান স্বাধীনতা দিবসের এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বুক বাঁধছে দেশবাসী। উন্নয়নের শিখরে পৌঁছানোর দৃঢ় প্রত্যয়ে ২৬ মার্চ ভোরে লাখো মানুষের পদভারে মুখরিত হবে সাভারের এই স্মৃতি মিনার। এমনটিই প্রত্যাশা সকলের।
