ষ্টাফ রিপোর্টার,১৯ মার্চ ২০২৬(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে অর্থ ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

১৮ মার্চ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন-এর সভাপতিত্বে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে পবিত্র ঈদকে সামনে রেখে এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
ধামরাই পৌরসভা এবং ইউনিয়ন কুল্লাসহ ১৬ টি ইউনিয়নে ৫০০ জন অসহায় নারী পুরুষের মাঝে দুই হাজার টাকা করে ১০ লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
