জাতীয় নির্বাচন যদি বিএনপি বর্জন করে তাহলে তাদের রাজনৈতিক আত্মহত্যা হবে

monti-saverশেখ বাশার : আগামী একাদশ জাতীয় নির্বাচন যদি বিএনপি বর্জন করে তাহলে তাদের রাজনৈতিক আত্মহত্যা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
বুধবার দুপুরে সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে খামারী ও কৃষক সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে মন্ত্রী এ কথা বলেন।
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এসময় আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন যদি বিএনপি বর্জন করে তাহলে তাদের দলের অস্তিত্ব ঠিকিয়ে থাকবে না। বিএনপির অবস্থা এখন বেশী ভালো না নির্বাচন ঠেকানোর মত ক্ষমতা বিএনপির নেই। রাজনৈতিক অবস্থা ঠিক রাখতে গেলে অবশ্যই প্রধানমন্ত্রীর অধীনেই বিএনপিকে নির্বাচনে যেতে হবে। কে নির্বাচনে আসলো না আসলো কারও জন্য জাতীয় নির্বাচন বসে থাকবে না। আগামী নির্বাচনে তাদের সুযোগ রয়েছে। গেল দশম জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে খালেদা জিয়াকে নির্বাচনে আসতে বলেছিলেন । গেল দশম জাতীয় নির্বাচন বিএনপি করতে দেবেনা বলে যে হুমকি দিয়ে ছিলো কিন্তু তারা পোড়াও করে দেশে নির্বাচন বন্ধ করতে পারেনি। বিএনপি নেতাকর্মীরা এখন অনেকটা দুর্বল তাই তাদের আন্দোলন করার কোন ক্ষমতা নেই। জাতীয় নির্বাচন বন্ধ করার কারও ক্ষমতা নেই বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া গত কয়েকদিন আগে কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারে টেন্ডার ছাড়াই কতৃপক্ষ যে সরকারী গাছ কেটে ফেলেছে মন্ত্রী বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
এর আগে মন্ত্রী কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারে গরু রাখার জন্য বুল সেড উদ্বোধন ও কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শন করেন ও ডেইরি ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করেন।
মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান,মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মাসসুদুল হাসান খাঁন,প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা.আইনুল হক,কৃষিবিদ ইন্সটিটিউশন এর সভাপতি এ এম এম সালেহ,কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারের উপ-পরিচালক লুৎফর রহমানসহ আরো অনেকে।
দিন ব্যাপি খামারী সমাবেশে সাভার , আশুলিয়া ও ধামরাইয়ের কয়েক’শ খামারী অংশ গ্রহন করেন।

Related posts

Leave a Comment