স্টাফ রিপোর্টার , ২০ মে ২০২৫(বিবিনিউজ): বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি এসময় আরো বলেন, ভারত বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে থাকে, যেহেতু ভারত বাংলাদেশী পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাই আমরা বিকল্প ব্যবস্থা খুঁজছি, এই নিষেধাজ্ঞায় দেশের ব্যবসায়ীদের সাময়িক কিছু ক্ষতি হলেও দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনবে। তিনি আরও বলেন ইশরাকের মেয়র হওয়ার বিষয়টি যেহেতু আদালতের উপরে বিচারাধীন রয়েছে তাই এ বিষয়ে কোন মন্তব্য করা সমীচন না। নানা ধরনের আইনী জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাওয়া হয়েছে।

জাতীয় যুব উন্নয়ন ইনষ্টিটিউটের মহা-পরিচালক ডক্টর মুহাম্মদ বশিরুল আলম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম ও যুব প্রতিনিদিসহ আরো অনেকে বক্তব্য রাখেন। দিন ব্যাপী এ সভায় সারাদেশ থেকে ৭ শত যুব ও যুব নারীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
