৩১ দফা বাস্তবায়নের দাবিতে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি


স্টাফ রিপোর্টার , ২০ মে ২০২৫(বিবিনিউজ):‌‌‌‌ বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে আশুলিয়ার বলিভদ্র এলাকায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নের্তৃত্বে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা বলেন, তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের যে কর্মসূচি তা দেশব্যাপী চলমান রয়েছে। তারই অংশ হিসেবে আজকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বিভিন্ন জায়গায় এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Related posts

Leave a Comment