
ষ্টাফ রিপোর্টার,১৬ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের মা ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৪। মৃত্যু কালে তিনি চার সন্তানসহ অস্যখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের মা শিরিয়া খানম মারা যান। পরে বাদ এশার নামাজের পরে জানাযা শেষে তাকে তালবাগ কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ভিড় জমান সাভার উপজেলা সহ স্থানীয় আওয়মী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
