চাঁদপুরের মতলব উত্তরে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মফিজুল ইসলাম (৪৫), অনিক সরকার (২৪) ও আলমগীর হোসেন (৫০)।
জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচআনী চৌরাস্তা বাজার থেকে একটি অটোরিকশা তিন যাত্রী নিয়ে উপজেলার চিরারচর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোর তিনযাত্রীর মৃত্যু হয়।
