জনগনের দোড়গরায় স্বাস্থ্য সেবা পৌছে মুল লক্ষ : মোহাম্মদ নাসিম

nasimজনগনের দোড়গরায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়াই বর্তমান সরকারের মুল লক্ষ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ।
বৃহস্পতিবার বিকেলে সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটরিয়ামে সাভার উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় যোগ দিয়ে এক বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন
স্বাস্থ্য মন্ত্রী এসময় আরও বলেন বর্তমান সরকার গনগনের দোড়গরায় স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে,এজন্য সরকার দিন রাত কাজ করে যাচ্ছে জনগনকে স্বাস্থ্য সেবা দিলে নির্বাচনে ভোট বাড়ে । শেখ হাসিনার সরকার জনগনের সরকার। তাই সরকার বাংলাদেশের সাধারণের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতি মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসকরা গ্রামগঞ্জে গিয়ে মানুষকে স্বাস্থ্য সেবা দিচ্ছে। বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমেছে। তিনি আরও বলেন বিএনপি সরকারের সময় আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার হয়েছে। তাই এখন বিএনপি নেই আমরা ক্ষমতায় আছি। ২০১৮ সাল নির্বাচনের বছর । আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলেও জানান তিনি। পদ্মা সেতুতে কেউ উঠবে না বলে বিএনপি নেত্রী যে মিথ্যা চার করেছে তা তিনি হিংসায় বলেছেন। পদ্মা সেতুর কাজ সঠিক সময়ে শেষ হবে। এবং এই সেতু দিয়েই বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীরা চলাচল করবে।
ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মদ,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল কালাম আজাদ,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ডাঃ কাজী মোস্তফা সারোয়ারসহ আরো অনেকে।
দিন ব্যাপি এ কর্মশালয় বিভিন্ন সরকারী দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment