সাভারে মরা গরুর মাংস বিক্রি : দালালসহ গ্রেফতার দুই

savar-meet-দিয়া ইসলাম   : ঢাকার সাভারে মরা গরুর মাংস বিক্রি করার অভিযোগে এক দালালসহ কসাইয়ের সহকারী কালামকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দিলকুশাবাগ রূপনগর কাঁচা বাজারে। এ সময় কসাই রাজু পালিয়ে যায়।
জানাগেছে, বাজারের কসাই রাজু শনিবার সকালে গোপনে মরা গরুর মাংস জবাই করে বিক্রি শুরু করে। এ সময় ক্রেতাদের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। ঘটনার সময় সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক জাহিদুর রহমান মাংস ক্রেতা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। কসাই রাজুকে চ্যালেঞ্জ করার পর সে তড়িঘড়ি করে ত্রিশ হাজার টাকা বের করে দিয়ে বিষয়টি ধামাপাচা দিতে বলে। এ সময় উপস্থিত আর কারো বুঝতে বাকি থাকেনা যে এটা সত্যিই মরা গরুর মাংস।
এ সময় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে কসাইয়ের সহযোগী কালাম ও কথিত সাংবাদিক ফারুক হোসেনকে দালালীর অভিযোগে গ্রেফতার করে। মরা গরুর মাংস জব্দ করে পুলিশ থানায় নিয়ে যায়। ঘটনার মূল নায়ক কসাই রাজু সুযোগ বুঝে পালিয়ে যায়।
সাভার মডেল থানার এসআই নাজমুল জানান, পলাতক কসাই রাজুকে গ্রেফতারের প্রকৃয়া চলছে। এ ব্যাপার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ, রূপনগর কাঁচা বাজারের প্রভাবশালী মালিকদের সহযোগীতায় দির্ঘ্যদিন যাবৎ অস্বাস্থ্যকর মরা গরুর মাংস বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Related posts

Leave a Comment