রাজধানীতে ৬২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

grafরাজধানীতে পৃথক অভিযানে প্রায় ৬২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পল্টন থেকে ৫৭ হাজার ৮শ’ ৯৫ ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ স্বপন মিয়াকে গ্রেফতার করে র‌্যাব-২ এর সদস্যরা। এদিকে, শাহবাগ থেকে ৪ হাজার ইয়াবাসহ মইনুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

র‌্যাব-২ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে শান্তিনগরের চামেলীবাগে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে কনকর্ড টাওয়ারের পাশে অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করা হয়। তার মোটর সাইকেলের ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৩০০টি ছোট পলিথিন ব্যাগের ভেতর থেকে ৫৭ হাজার ৮৯৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্বপনের বাবার নাম মোখলেছুর রহমান। গ্রামের বাড়ি যশোরের বেনাপোল। সে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা কিনে মোটর সাইকেলের ট্যাংকের ভেতরে ঢাকায় নিয়ে আসতো।

এদিকে, ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটের দক্ষিণ পাশ থেকে মাইনুলকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

Related posts

Leave a Comment