সাভারে জেএমবির ছয় সদস্য গ্রেপ্তার

সাভার প্রতিনিধি,১৯ জুলাই ২০২০,(বিবিনিউজ):সাভার একটি দোকানের সামনে অভিযান চালিয়ে জেএমবির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প।সকালে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার একটি দোকানের সামনে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব ৪।গ্রেপ্তারকৃত জেএমবির সদস্যরা হলেন রাজশাহী জেলার ওমর ফারুক (২৮),জামালপুর জেলার হাবিবুর রহমান (৪৮) একই জেলার ,সাইদুর রহমান (৫৫),মাহবুবুর রহমান (৫৫),শফিকুল ইসলাম (৩৭),ও গোলাম মোস্তফা । গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাত উল মুজাহিদীন বাংলাদেশ এর সদস্য। এসময় তাদের কাজ থেকে উগ্রবাদী বই লিফলেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ছয় জেএমবির সদস্যর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র‌্যাব ৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম।তিনি বলেন তারা এখানে নাশকতা করতে এসেছিলো কিনা সে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ওই এলাকা থেকে জেএমবির সদস্য গ্রেপ্তার হওয়ায় এক ধরণের চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Related posts

Leave a Comment