সাভারে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৩০আগস্ট(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা পরিষদের হলরুমে,সাভার উপজেলা,পৌর ও আশুলিয়া থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমির সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

Read More