সাভারের আশুলিয়ায় যুবককে অপহরণের দায়ে গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার,৭ আগস্ট,২০২৩(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় এনায়েতপুরের প্রফেসরের টেক এলাকায় সাকিব নামের এক যুবক বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পরে স্থানীয় বেশ কয়েকজন বখাটে তাদের আটক করে নির্জন স্থানে নিয়ে যায়। এক পর্যায়ে বান্ধবীকে ছেড়ে দিয়ে সাকিবকে আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরে মুঠোফোনে এক বন্ধুর সাথে যোগাযোগ করলে র‌্যাব-৪-এর সিপিসি-২ ক্যাম্পে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা।পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অপহৃত সাকিবকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় সাতজনকে। আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব-৪। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের…

Read More