মাদক বিক্রিতে বাধা দেয়ায় কুপিয়ে হত্যা

hottaমাদক ব্যবসায় বাধা দেয়ায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ধানক্ষেতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত হেলাল উদ্দিন জুগিরহুদা গ্রামের মৃত একদিল বিশ্বাসের ছোট ছেলে।

জানা যায়, সকাল ১০টার দিকে হেলাল মাঠে ধানের ক্ষেতে পানি দিতে যান। এ সময় ৪/৫জনের একটি দল রামদা নিয়ে অতর্কিত হেলালের ওপর হামলা করে। তার দুটি পা কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসাপাতলে নেয়ার পথে মারা যান।

নিহত হেলালের স্ত্রী রাজিয়া বেগম জানান, সপ্তাহ দুয়েক আগে তাদের প্রতিবেশী হাসিবুল হকের ছেলে মানিক ইয়াবাসহ পাঁচকমলাপুর পুলিশ ফাঁড়ির এসআই আফজালের হোসেনের হাতে আটক হয়। মানিককে মাদক মামলায় জেলহাজতে যেতে হয়। সে সম্প্রতি জামিনে বেরিয়ে আসে। মানিক পুলিশে ধরিয়ে দেয়ার জন্য হেলাল উদ্দিনকে দায়ী করে। শনিবার সকালে মাঠে কৃষকদের সামনেই মানিক তার সহযোগীদের নিয়ে হেলালকে কুপিয়ে হত্যা করে। হেলালউদ্দিন মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ নিহত হেলাল উদ্দিনের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন। তিনি জানান, অভিযুক্ত মানিককে গ্রেফতারে ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হবে।

Related posts

Leave a Comment