চার হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আশুলিয়া

gesটানা দশম দিনের মত সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসা-বাড়িতে প্রভাবশালীদের দেয়া অবৈধ প্রায় চার হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি,বড় আশুলিয়া,রুস্তমপুর,পাড়াগ্রাম,ঠাকুরপাড়া, ও খেজুরবাগান এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী সিদ্দিকুর রহমান।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে প্রায় সাভার তিতাস গ্যাস অফিসের ৯০ জন কর্মীর একটি দল এ অভিযানে অংশ নেয়।
এলাকাবাসী জানায় প্রায় এক বছর আগে আশুলিয়ার ওইসব এলাকায় মোটা অংকের টাকার বিনিময়ে প্রত্যেক বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় আশুলিয়ার চাঁনগাও এলাকার নবী হোসেনের ছেলে মাসুুদুর রহমান সিপাই। পরে খবর পেয়ে সোমবার সকালে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে ১২টি মুল পয়েন্ট থেকে মাটির নিচে থাকা গ্যাস সরবরাহের কয়েক হাজার পাইপ উদ্ধার করে। পরে ব্যবহৃত রাইজার খুলে নিয়ে লাইন সিলগালা করে দেয়া হয়। এঘটনায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে মাসুদুর রহমান সিপাইকে প্রধান আসামী করে ৪৬ জনের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা হওয়ার পরে পুলিশ আসামীদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে। স্থানীয়দের অভিযোগ এই কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারী মাসুদুর রহমান সিপাই অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কয়ে কোটি টাকা হাতিয়ে নিয়ে টঙ্গি ও আশুলিয়ায় দুটি বহুতুল বাড়ি বানিয়েছেন। অবিলম্বে স্থানীয়রা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান পুরো এপ্রিল মাস জুড়ে চলবে।
সংযোগ বিচ্ছিন্ন কাজে এ সময় উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ ব্যবস্থাপক প্রকৌশলী হাদী আব্দুর রহিম,সহ-ব্যবস্থাপক আনিসুজ্জামানসহ আরো অনেকে।
অভিযানের সময় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ওই সব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে ছিল।

Related posts

Leave a Comment