জয়পুরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

atok-001জয়পুরহাটের রেলবস্তি এলাকায় জোসনা বেগম নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগে আসামি বিপ্লব কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আব্দুল মজিদ বুধবার দুপুরে এ রায় ঘোষণাকরেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের জিরা ব্যবসায়ী বিপ্লব কুমার নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী জিরা ব্যবসায়ী জোসনা বেগমকে জয়পুরহাট রেলবস্তি এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করে।

এ ঘটনার দুই দিন ১৪ ফেব্রুয়ারি নিহতের পিতা আব্দুল জলিল বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন।

আদালত দীর্ঘ শুনাণি শেষে আজ বুধবার এ রায় দিলেন।

Related posts

Leave a Comment