শিশুকে ধর্ষণের অভিযোগে এক রিক্সা চালক আটক

arest_atokসাভারের আশুলিয়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক রিক্সা চালককে আটক করেছে পুলিশ।
সকালে আশুলিয়ার শ্যুাটিং বাড়ি থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায় ধর্ষণের শিকার (৭) ওই শিশু বাবা মার সাথে শ্যুাটিং বাড়ি এলাকায় একটি বাড়িতে কক্ষ ভাড়া নিয়ে ভাড়া থাকতেন। পরে সকালে ওই শিশুকে ভাড়া বাড়ির একটি কক্ষে ওই রিক্সা চালক ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে ওই ধর্ষণকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ধর্ষণকারীকে আটক করে ও ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন ধর্ষণের শিকার ওই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment