সাভারে এসিড পান করে এক যুবক মারা গেছেন

lassসোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায় সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করছিলেন মনোরঞ্জন সরকার। পরে সে গতকাল রাতের যেকোন সময় এসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্বর্ণের দোকানের মালিক তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই যুবকের সারা শরীর এসিডে পুড়ে গেছে।
এদিকে নিহত ওই যুবকের ভাই সত্য রঞ্জন সরকার বলেন তার ভাইকে ওই স্বর্ণের দোকানের মালিক পিটিয়ে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করলে হত্যার রহস্য উৎঘাটন হবে।
ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই আবুল কাসেম।
নিহত ওই যুবক টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গুহলী গ্রামের গোবিন্দলাল সরকারের ছেলে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment