স্টাফ রিপোর্টার, ২৩ আগস্ট ২০২১(বিবিনিউজ ):সাভারের বিরুলিয়ায় শ্রমিকদের অবৈধভাবে ছাঁটাইয়ের বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
দুপুরের সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় এ্যাপারেল ভিলেজ লিমিটেড (কাজল গার্মেন্টস) কারখানার সামনে বিক্ষোভ করে ছাঁটাই শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, গত বছর করোনার সময় প্রায় ১ হাজার শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। সেই শ্রমিকরা তাদের পাওনাদির জন্য বিভিন্ন সময় কারখানার সাথে যোগাযোগ করলে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে। কিন্তু পরে কোনো খোঁজ রাখেনি। শ্রমিকরা কারখানায় আসলেই শুধু আশ্বাস দেয়। এ অবস্থায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তাই বাধ্য হয়ে আজ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেছে৷
এ বিষয়ে এ্যাপারেল ভিলেজ লিমিটেড (কাজল গার্মেন্টস) কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তারা অপারগতা প্রকাশ করে গণমাধ্যম কর্মীদের ক্যামেরার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আল কামরান বলেন, এই কারখানায় শ্রমিকদের অবৈধভাবে ছাঁটাই করছে। শ্রমিকদের পাওনা না দিয়ে ঘুরাচ্ছে। আজ এই বিষয়টি নিয়েই আন্দোলন করেছি আমরা। শ্রমিকদের পাওনাদি না দেওয়া হলে আন্দোলন চালিয়ে যাবো।
এসময় এ আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশ, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন,শ্রমিক নেতা আনিসুর রহমান, আহমেদ জীবন প্রমূখ।
সাভারে অবৈধভাবে শ্রমিকদের ছাঁটাইয়ে বিক্ষোভ করছে কারখানার শ্রমিকরা
