স্টাফ রিপোর্টার,১ আগস্ট,২০২১(বিবিনিউজ ): সাভারে ট্রাক চাপায় ইমরান হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় পুলিশ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে।
পুলিশ জানায়,সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় ট্রাক চাপায় ইমরান হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এসময় খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ট্রাক চালক মুকুল সরকার ও হেলপার সয়নুদ্দিনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। অপরদিকে লক ডাউন অমান্য করে সাভারের কাউন্দিয়ার তুরাগ নদীতে গান বাজনা করার অভিযোগে ১৫ জনকে আটক করেছে আশুলিয়া নৌ পুলিশ। পরে তাদেরকে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের আদালতে হাজির করলে আদালত শুনানী শেষে ১৫ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া আশুলিয়া থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজার গাছসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
সাভারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
