স্টাফ রিপোর্টার, ২৭ আগস্ট, ২০২১ (বিবিনিউজ) :সাভারের আশুলিয়ায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কিশোর গ্যাং সদস্যরা কুপিয়ে জখম করায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনায় পুলিশ দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে। এঘটনায় কিশোর গ্যাং সদস্যদের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন তাদের ভয়ে।
এলাকাবাসী জানায়,দীর্ঘদিন ধরে আশুলিয়ার আকিজ কোম্পানীর প্লাষ্টিক ডিলারের দায়িত্ব পালন করে আসছিলেন রাসেল খাঁন নামের (৩৫) এক ব্যবসায়ী। পরে ব্যবসা করতে হলে প্রকাশ্যে তার কাছে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করেন কিশোর গ্যাং সদস্যরা। পরে চাঁদার টাকা দিতে অস্বীকার করলে কিশোর গ্যাং সদস্য আফজাল,শাহেদ মির ও সিমি ১৬ আগষ্ট রাতে শিমুলতলা এলাকায় তাকে ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মৃত ভেবে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করে। সেখানে চলছে তার চিকিৎসা সেবা। এঘটনায় গেল ১৮ আগষ্ট ওই ব্যবসায়ীর বাবা আবু দায়েন খাঁন কিশোর গ্যাং সদস্য আফজালকে প্রধান আসামী করে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসামী করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ প্রধান আসামী কিশোর গ্যাং সদস্য আফজাল ও শাহেদ মিরকে আটক করলেও তিন নাম্বার আসামী সিমিকে এখনো আটক করতে পারেনি। এঘটনায় ভুক্তভোগীর পরিবার কিশোর গ্যাং সদস্যদের কঠোর শাস্তি দাবি করেছেন।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই সামিউল বলেন,মামলার তিন নাম্বার আসামীকেও আটক করার চেষ্টা চলছে।
উল্লেখ সাভারে কিশোর সদস্যদের হামলায় সম্প্রতি ব্যাংক কলোনাী এলাকায় দুই শিক্ষার্থী হত্যাকান্ডের শিকার হন ও আশুলিয়ার শিমুলিয়াতে এক ব্যক্তি কুপিয়ে আহত করতারা। এসব ঘটনায় কিশোর গ্যাং সদস্যদের নানা কৌশলে আটক করতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সাভারের আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং
