২৭ আগস্ট ২০২১(বিবিনিউজ ): সরকারি নদী ও খাল দলখকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক ড.খ ম কবিরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে দখল হয়ে যাওয়া সাভারে সরকারি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ড.খ ম কবিরুল ইসলাম বলেন, যারা নদী ও সরকারি খাল দখল করে, তারা সমাজের শক্র। তাদের বিরুদ্ধে জাতীয় ভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এসময় আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহীসহ অনেকে উপস্থিত ছিলেন।
