সাভারে মাদক সেবনের অভিযোগে ৫ যুবকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): সাভারে মাদক সেবনের অভিযোগে পাঁচ যুবককে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম পাঁচ যুবককে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেন।
জানাযায়,সাভারের বিভিন্ন এলাকায় পাঁচ যুবক প্রকাশ্যে গাঁজা সেবন করছে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নুসরাত জানান। এসময় গাঁজা সেবনকালে রাজা (২৭),আশরাফ (৩০),বোরহান (২৮),রনি (২২) ও আলমাস (৩৫)সহ পাঁচ মাদক সেবীকে আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের আদালতে হাজির করলে আদালত শুনানী শেষে প্রত্যেককে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেন। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Related posts

Leave a Comment