সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

sofikulঢাকা, ১৬ সেপ্টেম্বর : জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
তিনি শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র পক্ষে সার্জেন্ট এ্যাট আর্মস, জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি ও ইকবালুর রহিম এমপি, বিরোধীদলীয় নেতার পক্ষে হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, মো. শওকত চৌধুরী এমপি ও মোহা. মামুনুর রশিদ এমপি মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।
মরহুমের জানাজায় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরা, সংসদ সদস্যসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
এর আগে মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরা বক্তব্য রাখেন।

 

.

 

 

 

দিয়া ইসলাম / বিবি নিউজ / ৮৬

Related posts

Leave a Comment