ইন্টারন্যাশনাল ডেস্ক , শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর : কাশ্মীর বর্ডার লাইনের কাছাকাছি এক বন্দুক যুদ্ধে শনিবার কমপক্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা সিনহুয়াকে একথা জানায়।
শ্রীনগরের ১৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে কুপওয়ারা সীমান্ত এলাকার মাচিল সেক্টরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিতরে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে এক বন্দুক যুদ্ধে ওই দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানান ভারতের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া।
তিনি জানান, এ ব্যাপারে ওই এলাকায় অভিযান চলছে। মাচিল সেক্টরে সন্দেহজনক গতিবিধি দেখা যায় এবং সামরিক বাহিনীর সঙ্গে অনুপ্রবেশকারীদের গুলি বিনিময় হলে জঙ্গিরা নিহত হয়।
কাশ্মীর বর্ডার লাইনের কাছে ২ জঙ্গি নিহত
