স্টাফ রিপোর্টার,৫ ডিসেম্বর, ২০২১ (বিবিনিউজ): সাভারে এক যুবককে অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করার হুমকি দেওয়ায় পাঁচ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। রাতে সাভার পৌর এলাকার আইচানোয়াদ্দা থেকে তাদেরকে আটক করে র্যাব ৪। আটককৃত পাঁচ সন্ত্রাসী হলো ইউনুস পারভেজ,তার সহযোগী রাজিব শেখ,উজ্জল শেখ,খোরশেদ আলম ও আবুল কালাম আজাদ। এদের মধ্যে ইউনুস পারভেজের নামে,সাভারসহ বিভিন্ন থানায় প্রায় আটটি মামলা রয়েছে। পুলিশ জানায়,রাতে সাভারের আইচানোয়াদ্দা এলাকায় জাহাঙ্গীর আলম নামের এক যুবককে প্রকাশ্যে পূর্ব শক্রুতার জের ধরে অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করতে যান সন্ত্রাসী ইউনুস পারভেজ ও তার সহযোগীরা। পরে ওই যুবক বিষয়টি র্যাব ৪ জানালে র্যাব ঘটনাস্থলে গিয়ে দুই’টি বিদেশী পিস্তল.পাঁচ রাউন্ড গুলি একটি চাপাতি একটি চাইনিজ কুড়ালসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করে। পরে সকালে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব ৪। এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন,আটক সন্ত্রাসীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সাভারে অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী আটক
