
সাভার প্রতিনিধি:আগামীতে প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না । তবে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । বৃহস্পতিবার ঢাকার সাভারের আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা জেলা কর্মকর্তা ,শিক্ষক ও সমন্বয় সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন এ কথা বলেন মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা স্লোগানকে সামনে রেখে সচিব আরও বলেন আমাদের শিক্ষকরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান এর যেখানে গত বছর ৬৫ ভাগ শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারতো না সেখানে এবছর আগামীতে শতভাগ করার আওতায় আনতে হবে সভায় সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌস শিখা এতে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডঃ মনজুর কাদের কাদের ঢাকা বিভাগের উপ-পরিচালক মোঃ ইফতেখার হোসেন ভূঁইয়া সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাকিবা সুলতানা প্রমুখ সভা শেষে শিক্ষার্থী-শিক্ষকদের শিল্পী গোষ্ঠীর সংগীত পরিবেশিত হয় ।
