স্টাফ রিপোর্টার,০৫ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ের রোয়াইলে মসজিদ-মাদ্রাসার ইমামদের মাঝে অনুষ্ঠানিক ভাবে ফ্রি ইসলামী বই বিতরণ করা হয়েছে। সম্প্রতি এ কোর-আন ও সুন্নতের উপর ইসলামী ফ্রি বই বিতরণ করেন সাভারের অনেষ্ট ক্লোথিং এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক এবং রোয়াইল ইউপির সাবেক মেম্বার ফরহাদ হোসেনের পুত্র সেলিম মিয়া।

এ ছাড়া ইতি পূর্বে তিনি ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের জন্য অনুষ্ঠানিক ভাবে বিপুল সংখ্যক কম্বল বিতরণ করেছেন। ধামরাই ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমেও কম্বল বিতরণ করা হয়েছে।
মোঃ সেলিম মিয়া বলেন, তার এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং এলাকার বিত্তবান ব্যক্তিদের আহবান করছি তারা যেন, এলাকার মধ্যে এ ধরনের বই এবং গ্রাম গঞ্জের এ অসহায় মানুষের পাশে এগিয়ে এসে সহযোগীতার হাত বাড়িয়ে দেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
