৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার বিকেলে ঢাকা সাভারের তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজ মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে,সাভার উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটস উদ্যোগে মক ভোটিং কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন,যারা নির্বাচন নিয়ে দ্বিধায় আছে তারা অল্প লোক তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে দ্বিধার কথা বলছেন তাদের সাহস থাকলে দেশে এসে কথা বলুক আগামী নির্বাচনে সবাই ভোটে কেন্দ্রে যাবে তাহলে তাদের মুখে কালি পড়বে জানিয়ে তিনি আরও বলেন,র্যাবের পোশাক পরিবর্তনের শীঘ্রই চেষ্টা করা হচ্ছে বলেও বলেন তিনি।
এসময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি,পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম,ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী,ডিআইজি রেজাউল করিম মল্লিক,ঢাকা জেলা প্রসাশন মোঃ রেজাউল করিম,ঢাকা জেলা প্রলিশ সুপার মিজানুর রহমান,ঢাকা জেলা সিনিয়র নিবার্চন অফিসার-মুহাম্মদ ফজলুর রহমান ও সাভার ইউএনও সাইফুল ইসলাম, সামরিক বেসামরিক কর্মকর্তা ও মিডিয়ার কর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
