স্টাফ রিপোর্টার,৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :ধামরাই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মামনুন আহমেদ অনীক এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ২টি ইট ভাটায় ২২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ডেমরান এলাকায় অবস্থিত প্রিয়াঙ্কা ব্রিকস (PBC) এর পরিবেশগত ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইনে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
একই এলাকায় অবস্থিত ধামরাই ব্রিকস (DBC) এর পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয় |
