সাভারে অনুষ্ঠিত হলো রাজশাহী ইউনিভার্সিটি রুলারের বার্ষিক মিলন মেলা

স্টাফ রিপোর্টার,২ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :নানা আয়োজনে ঢাকার সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো রাজশাহী ইউনিভার্সিটি ল এ্যালামনাই এসোসিয়শনের বার্ষিক মিলন মেলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার বাইশমাইল এলাকার গণস্বাস্থ্যের পিএইচএ ভবনে এ মিলন মেলার আয়োজন করা হয়। এতে আপিল বিভাগ,সুপ্রিম কোর্টের বিচারপতিসহ রাজশাহী ইউনিভার্সিটি ল এ্যালামনাই এসোসিয়শনের কয়েক’শ মানুষজন অংশ গ্রহণ করেন। দিন ব্যাপি এ মিলন মেলায় ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলা ধুলা ও নাট্য প্রদর্শনী। মনোমুগ্ধকর এ মিলন মেলা হতে পেরে মিলন মেলায় আসা আগত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।

সভায় রাজশাহী ইউনিভার্সিটি ল এ্যালামনাই এসোসিয়শনের সভাপতি সাখাওয়াৎ হোসেন আকাশের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,বিচারপ্রতি সৈয়দ দস্তগীর হোসেন, বিচারপ্রতি এসএম এমদাদুল হক,একেএম আসাদুজ্জামান,কেএম কামরুল কাদের,অবসরপ্রাপ্ত বিচারপ্রতি এমদাদুল হক আজাদ, অবসরপ্রাপ্ত বিচারপ্রতি কেএম জাহিদ সারওয়ার কাজল, বিচারক মিল্টন,বিচারক নাছড়িন আক্তার,বিচারক শেখ তাহমিনা খাতুন,ব্যারিষ্টার বদরুজ্জোদা ও রুলারের সাধারন সম্পাদক সৈয়দ হাসান জুবাইর সুমন প্রমূখ। শেষে র‌্যাফেল ড্র অনুষ্টিতসহ পুরস্কার বিতরণ করা হয়।

Related posts

Leave a Comment